পিয়ংইয়ংয়ের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র: ‘চাইলেই শত্রুর যুদ্ধজাহাজে হামলা করা যাবে’
https://parstoday.ir/bn/news/world-i39760-পিয়ংইয়ংয়ের_নতুন_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_চাইলেই_শত্রুর_যুদ্ধজাহাজে_হামলা_করা_যাবে’
উত্তর কোরিয়া আজ(শুক্রবার) বলেছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী নতুন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। এর পাল্লা দেশটির অস্ত্র ভাণ্ডারে একই শ্রেণির যে ক্ষেপণাস্ত্র আছে তার চেয়ে বেশি বলে জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৯, ২০১৭ ০৯:০৩ Asia/Dhaka
  • পিয়ংইয়ংয়ের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র: ‘চাইলেই শত্রুর যুদ্ধজাহাজে হামলা করা যাবে’

উত্তর কোরিয়া আজ(শুক্রবার) বলেছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী নতুন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। এর পাল্লা দেশটির অস্ত্র ভাণ্ডারে একই শ্রেণির যে ক্ষেপণাস্ত্র আছে তার চেয়ে বেশি বলে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নতুন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী ভাবে হামলা চালানো যাবে। অর্থাৎ উত্তর কোরিয়ার জন্য হুমকি যুদ্ধজাহাজ বহরের ওপর চাইলেই হামলা চালানো যাবে বলেও এতে উল্লেখ করা হয়।

কেসিএনএ বলেছে, কোরিয়ার পূর্ব সাগরে পরীক্ষা চালানোর সময়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাসমান লক্ষ্যবস্তু সঠিক ভাবে নির্ণয় করতে এবং আঘাত হানতে পেরেছে। জাপান সাগরকে কোরিয়ার পূর্ব সাগর হিসেবে অভিহিত করে পিয়ংইয়ং। গতকাল নতুন ধরণের এ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৯