মিয়ানমারের বিমান বিধ্বস্ত: সেনা পরিবারের ১০৮ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i39800-মিয়ানমারের_বিমান_বিধ্বস্ত_সেনা_পরিবারের_১০৮_জন_নিহত
মিয়ানমারের সেনাবাহিনীর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮টি শিশুও রয়েছে। গত বুধবার বিমানটি মেইক শহর থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এরপর গতকাল আন্দামান সাগরে এর ধ্বংসাবশেষের সন্ধান পায় মিয়ানমার। আরোহীদের সবাই নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৭ ১৪:২০ Asia/Dhaka
  • মিয়ানমারের বিমান বিধ্বস্ত: সেনা পরিবারের ১০৮ জন নিহত

মিয়ানমারের সেনাবাহিনীর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮টি শিশুও রয়েছে। গত বুধবার বিমানটি মেইক শহর থেকে ইয়াঙ্গুনে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এরপর গতকাল আন্দামান সাগরে এর ধ্বংসাবশেষের সন্ধান পায় মিয়ানমার। আরোহীদের সবাই নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

দেশটির কমান্ডার ইন চিফ ফেসবুক পোস্টে জানিয়েছেন, মিয়ানমারের দক্ষিণাঞ্চলের লংলনের অদূরে নৌবাহিনীর সন্ধান দল বিমানটি খুঁজে পায়। নৌবাহিনীর নয়টি জাহাজ ও বিমানবাহিনীর তিনটি বিমান ধ্বংসাবশেষের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছিল।

সেনাপ্রধানের কার্যালয় থেকে বলা হয়েছে, আরোহীদের মধ্যে ৩৫ জন সেনাসদস্য এবং সেনাদের পরিবারের ৭৩ জন সদস্য ছিলেন। সেনাদের পরিবারের সদস্যদের মধ্যে ১৫টি শিশু ছিল। এছাড়া ক্রু ছিল ১৪ জন। উদ্ধার তৎপরতা এখনও চলছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯