মার্কিন পদক্ষেপের পর সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে। মার্কিন বাহিনী সিরিয়ার একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার পর এ পদক্ষেপ গ্রহণ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আজ(মঙ্গলবার) স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
ক্যানবারা টাইমস জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত সিরিয়ার একটি এসইউ-২২ যুদ্ধবিমানকে রোববার গুলি করে ভূপাতিত করে আমেরিকা। রাকা প্রদেশের তাকাবার কাছে বিমানটি ভূপাতিত করা হয়। ভূপাতিত জঙ্গিবিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন। এদিকে, হামলার ঘটনার পরই সিরিয়ার আকাশসীমায় আমেরিকার সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিল ঘোষণা করে রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/২০