প্রতি ক্রিকেটারকে ১ কোটি রুপি দেয়া হবে: নওয়াজ শরীফের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i40602-প্রতি_ক্রিকেটারকে_১_কোটি_রুপি_দেয়া_হবে_নওয়াজ_শরীফের_ঘোষণা
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা করেছেন যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক পারফরমেন্স দেখানোর স্বীকৃতি হিসেবে এ অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২১, ২০১৭ ১০:১১ Asia/Dhaka
  • আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী পাকিস্তান ক্রিকেট দল
    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা করেছেন যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক পারফরমেন্স দেখানোর স্বীকৃতি হিসেবে এ অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।

পাকিস্তানের তথ্য, সম্প্রচার ও জাতীয় ঐতিহ্য বিষয়ক মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব গতকাল (মঙ্গলবার) বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়ে পাকিস্তান ক্রিকেট দল জাতির জন্য বিশাল গৌরব বয়ে এনেছে। তারা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই অসম্ভব সুন্দর পরাফরমেন্স দেখিয়েছে এবং এখন তারা দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এ ধরনের পুরস্কার পাওয়ার দাবি রাখে।

এদিকে, সামগ্রিক পারফরমেন্স ও ট্রফি জয়ের জন্য জাতীয় দলের ক্রিকেটারদেরকে সংসদ ভবনে আমন্ত্রণ জানিয়েছেন সিনেট চেয়ারম্যান মিয়া রাজা রব্বানি। ঈদের পর ১০ থেকে ২১ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে এবং এর মধ্যে সুবিধাজনক সময়ে তিনি ক্রিকাটরদেরকে সংসদ ভবনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে লেখা এক চিঠিতে রাজা রব্বানি ট্রফি জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১