পাকিস্তানে আবার ভয়াবহ বিস্ফোরণ; হতাহতদের সরাতে সেনা হেলিকপ্টার
https://parstoday.ir/bn/news/world-i40780-পাকিস্তানে_আবার_ভয়াবহ_বিস্ফোরণ_হতাহতদের_সরাতে_সেনা_হেলিকপ্টার
পাকিস্তানের কুররম এজেন্সির পারাচিনার শহরে পর পর দু দফা বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ১০০’র বেশি মানুষ আহত হয়েছে। পবিত্র রমজান মাসে ইফতারির আগ  মুহূর্তে সন্ত্রাসীরা এ বোমার বিস্ফোরণ ঘটায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৭ ১৭:৪১ Asia/Dhaka
  • পারাচিনার শহরে বিস্ফোরণের পর
    পারাচিনার শহরে বিস্ফোরণের পর

পাকিস্তানের কুররম এজেন্সির পারাচিনার শহরে পর পর দু দফা বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ১০০’র বেশি মানুষ আহত হয়েছে। পবিত্র রমজান মাসে ইফতারির আগ  মুহূর্তে সন্ত্রাসীরা এ বোমার বিস্ফোরণ ঘটায়।

জেলা সদর হাসপাতালের প্রধান সাবির হোসেইন সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, এত বেশি সংখ্যক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তার হাসাপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার নিন্দা জানিয়ে দেশের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে।

এ নিয়ে পাকিস্তানে আজ দ্বিতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল। এর আগে সকালের দিকে কোয়েটা শহরের গুলিস্তান রোডের দিকে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত ও ১৯ জন আহত হয়।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পারাচিনার শহরে ইয়াউমুল কুদসের মিছিলে অংশ নেয়া লোকজনের ওপর বোমা হামলা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুরি বাজারে যখন লোকজন ইফতারি কিনতে ব্যস্ত তখন এ হামলা হয়। আহতদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। পরে সেনাবাহিনী হতাহতদের উদ্ধারের জন্য দুটি হেলিকপ্টার পাঠায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩