সৌদিসহ বহু দেশে ঈদুল ফিতর উদযাপিত; আগামীকাল ইরানে
https://parstoday.ir/bn/news/world-i40872-সৌদিসহ_বহু_দেশে_ঈদুল_ফিতর_উদযাপিত_আগামীকাল_ইরানে
সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে আজ (রোববার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, কুয়েত, ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, তুরস্ক, আলজেরিয়া, মিশর, সুদান, তিউনিশিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৭ ১২:০৭ Asia/Dhaka
  • ঈদের নামায আদায় করছেন মুসল্লিরা
    ঈদের নামায আদায় করছেন মুসল্লিরা

সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে আজ (রোববার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, কুয়েত, ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, তুরস্ক, আলজেরিয়া, মিশর, সুদান, তিউনিশিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।

এছাড়া, ইরাকের সুন্নি মাজহাবের অনুসারিরা আজ ঈদুল ফিতর উদযাপন করে। আগামীকাল ইরান, ওমান, মরক্কো ও অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হবে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ঈদের নামায আদায় করেছেন দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের আন-নূরি মসজিদে। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে খুৎবা শোনেন। ঈদের জামাতে ইমামতি করেন শেখ নাজেম উদ্দিন আল-আলী।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুৎবায় শেখ নাজেম বলেন, হামা প্রদেশে প্রেসিডেন্ট আসাদের ঈদের নামায আদায় করার অর্থ হচ্ছে- সন্ত্রসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ে দেশ আর কয়েক কদম দূরে। শিগগিরি বিজয় এবং দেশে সার্বিক নিরাপত্তা ফিরে আসবে বলে তিনি আশা করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫