রুশ ‘হুমকির’ মুখে সুইডেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোই বদলাতে হবে
-
এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
সুইডেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি বদলে ফেলা হবে। সুইডেনের নিকটবর্তী রুশ ছিটমহল কালিনিগ্রাদে মস্কো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে দেশটির জন্য এটি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে।
পুরনো ব্যবস্থার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বদলে যে সব ব্যবস্থা বসানোর কথা ভাবছে সুইডেন তার মধ্যে আমেরিকায় তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে।
সুইডেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, দেশটি বর্তমানে এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে। আগামী কয়েক বছরের মধ্যে এ ব্যবস্থার পুরোপুরি বদলে ফেলা হবে বলে বলেছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।
পুরনো ব্যবস্থা সংস্কার করা সম্ভব কিন্তু তারও সীমা আছে। এ ছাড়া, দিনে দিনে হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরনো হয়ে যাচ্ছে। সুইডেনের বিমান প্রতিরক্ষা রেজিমেন্টের প্রধান যোগাযোগ কর্মকর্তা এ কথা জানান।
তিনি আরো বলেন, শত্রু যুদ্ধ বিমান নয় বরং সব ধরণের হুমকি মোকাবেলার সক্ষমতা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার থাকা উচিত। তিনি এ সময়ে রুশ ইস্কান্দর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতার কথাও বলেন।
সব মিলিয়ে সুইডেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ অত্যাবশ্যক হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৬