সিরিয়ার ‘সম্ভাব্য গ্যাস-হামলা’র মার্কিন দাবি উড়িয়ে দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i41026-সিরিয়ার_সম্ভাব্য_গ্যাস_হামলা’র_মার্কিন_দাবি_উড়িয়ে_দিল_রাশিয়া
সিরিয়া সরকার দেশটির ভেতরেই রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন সরকার যে দাবি করেছে রাশিয়া তা নাকচ করে দিয়েছে। এ ধরণের অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে রাশিয়া।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৭:২৫ Asia/Dhaka
  • সিরিয়ার ‘সম্ভাব্য গ্যাস-হামলা’র মার্কিন দাবি উড়িয়ে দিল রাশিয়া

সিরিয়া সরকার দেশটির ভেতরেই রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন সরকার যে দাবি করেছে রাশিয়া তা নাকচ করে দিয়েছে। এ ধরণের অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ‘আরেকটি রাসায়নিক হামলা চালানোর যে বাক্য ব্যবহার করেছে তারও নিন্দা করেন রুশ মুখপাত্র।

তিনি আরো বলেন, রাশিয়ার আহ্বান সত্ত্বেও এপ্রিল হামলার স্বতন্ত্র কোনো তদন্ত করা হয়নি। তাই মস্কো মনে করে সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে হামলার দায় চাপানো সম্ভব নয় বলে জানান তিনি।

এদিকে, মস্কোর প্রবীণ আইন প্রণেতা  ফ্রানতজ ক্লিনতসেভিচ এ সংক্রান্ত মার্কিন সতর্কতাকে নাকচ করে দিয়েছেন। মার্কিন  এ সতর্কতাকে উসকানি হিসেবে অভিহিত করেন রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপ চেয়ারম্যান ক্লিনতসেভিচ।#

পার্সটুডে/মূসা রেজা/২৭