সিসি-নেতানিয়াহুর যুদ্ধ-চক্রান্ত ফাঁস: ইসরাইল নেবে গাজা, মিশর নেগেবের অংশ!
https://parstoday.ir/bn/news/world-i41348-সিসি_নেতানিয়াহুর_যুদ্ধ_চক্রান্ত_ফাঁস_ইসরাইল_নেবে_গাজা_মিশর_নেগেবের_অংশ!
মিশরের সহযোগিতায় দখলদার ইসরাইল আবারও গাজা দখলের ষড়যন্ত্র করেছে। আরবি দৈনিক রাই আল ইয়াওম  এ খবর দিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৪:৪৪ Asia/Dhaka
  • সিসি-নেতানিয়াহুর যুদ্ধ-চক্রান্ত ফাঁস: ইসরাইল নেবে গাজা, মিশর নেগেবের অংশ!

মিশরের সহযোগিতায় দখলদার ইসরাইল আবারও গাজা দখলের ষড়যন্ত্র করেছে। আরবি দৈনিক রাই আল ইয়াওম  এ খবর দিয়েছে। 

 দৈনিকটি জানিয়েছে, সম্প্রতি দখলদার ইসরাইল, মার্কিন সরকার এবং তাদের আরব সেবাদাস সরকারগুলোর এক গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর এক টুইটার বার্তায় এই নতুন খবর দিয়েছেন কুয়েতের আলআমাত দলের প্রধান অধ্যাপক হাকিম আল মাতিরি। 

তিনি লিখেছেন, মিশর ও ইসরাইল আরও একটি যুদ্ধ বাধিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের নীল-নকশা বাস্তবায়ন করতে চায়। 

গত বৃহস্পতিবার দৈনিক রাই আলইয়াওম ওই টুইটার বার্তার বরাত দিয়ে লিখেছে, গাজায় ইসরাইলি হামলার মুখে মিশরের আল-সিসি সরকার শরণার্থীদের আশ্রয় দেয়ার অজুহাতে অধিকৃত ফিলিস্তিনের নেগেব মরুভূমিতে গাজার সমান আয়তনের জমি মিশরের সঙ্গে যুক্ত করবে। 

অধ্যাপক হাকিম আল মাতিরি লিখেছেন, মিশর সরকার এখন গাজা উপত্যকার পশ্চিমে শরণার্থীদের জন্য একটি আশ্রয়-শিবির নির্মাণ করছে যেখানে ৫ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দেয়া যাবে। ইসরাইল গাজায় হামলা শুরু করলে সেখানকার ফিলিস্তিনি শরণার্থীদের এই আশ্রয় শিবিরেই রাখা হবে।

কুয়েতের এই অধ্যাপক আরও লিখেছেন, মার্কিন ষড়যন্ত্রের  আলোকে তেলআবিব ও কায়রো ভূমি-বিনিময় করবে।

কুয়েতের এই অধ্যাপকের মতে কাতারের ওপর অবরোধ এ সময়ের প্রধান সংকট নয় বরং এই নতুন ষড়যন্ত্র বিষয়ে ইসরাইল ও মিশরের সমঝোতাই হচ্ছে আসল সংকট।... সাম্প্রতিক সময়ে দখলদার ইসরাইল যা অর্জন করতে পারেনি এখন পিএলও’র ফাতাহ্ গ্রুপের অন্যতম নেতা মুহাম্মাদ দাহলান ও আমিরাতের তত্ত্বাবধানে তা-ই বাস্তবায়ন হতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ইসরাইলি দৈনিক ইয়োদইয়োত অ’হ’রোনোত  মিশরের সশস্ত্র বাহিনী সম্পর্কে ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নানা ধরনের প্রশংসার কথা উদ্ধৃত করে লিখেছে, মিশরে মুরসি সরকারের পতনের পর দেশটির সশস্ত্র বাহিনী এখন অন্য যে কোনো সময়ের চেয়ে গাজার ব্যাপারে ইসরাইলি সেনাদের মতামতের অনুসারী হয়ে পড়েছে। #    

পার্সটুডে/মু.আ.হুসাইন/২