মানসিক অসুস্থতার অভিযোগ: ট্রাম্পকে সরাতে কংগ্রেসে বিল
https://parstoday.ir/bn/news/world-i41350-মানসিক_অসুস্থতার_অভিযোগ_ট্রাম্পকে_সরাতে_কংগ্রেসে_বিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী ডেমোক্র্যাট দল প্রতিনিধি পরিষদে একটি বিল তুলেছে। দলের সদস্য জেমি রাসকিন এ বিল এনেছেন এবং এতে তার দলের অন্তত ২৫ জন সদস্য সমর্থন দিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৪:৫৩ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী ডেমোক্র্যাট দল প্রতিনিধি পরিষদে একটি বিল তুলেছে। দলের সদস্য জেমি রাসকিন এ বিল এনেছেন এবং এতে তার দলের অন্তত ২৫ জন সদস্য সমর্থন দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে বিলটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে এবং তা পাস হলে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পথ পরিষ্কার হবে। রাসকিন এ বিলে সমর্থন দেয়ার জন্য প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিলটি তোলার পর প্রেসিডেন্টের মানসিক সুস্থতা ও সক্ষমতা যাচাইয়ের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে যাতে বেশিরভাগই ডাক্তার ও মনোবিদ থাকবেন। মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর আলোকে এ প্রচেষ্টা চালাবে ডেমোক্র্যাট দল। ১৯৬৭ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির গুপ্তহত্যার পর এ সংশোধনী আনা হয় যাতে বলা হয়েছে- প্রেসিডেন্ট দায়িত্ব পালনের উপযুক্ত না হলে যদি ভাইস প্রেসিডেন্ট কিংবা মন্ত্রিপরিষদ অথবা কংগ্রেসের বেশিরভাগ সদস্য প্রেসিডেন্টকে সরিয়ে দেয়ার বিলে সই করেন তাহলে প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২