বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসীদের আঘাত করবে ইরান: বিপ্লবী গার্ড বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i41620-বিশ্বের_যে_কোনো_স্থানে_সন্ত্রাসীদের_আঘাত_করবে_ইরান_বিপ্লবী_গার্ড_বাহিনী
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ পাকপুর বলেছেন, তার দেশ বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসীদের ওপর আঘাত হানবে। ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ১৯:৫৭ Asia/Dhaka
  • বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসীদের আঘাত করবে ইরান: বিপ্লবী গার্ড বাহিনী

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ পাকপুর বলেছেন, তার দেশ বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসীদের ওপর আঘাত হানবে। ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দিয়েছেন।

পাকপুর বলেছেন, আমরা বিপ্লব-বিরোধী বা প্রতি-বিপ্লবী, সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত গ্রুপগুলোর সদস্য বা কর্মী-বাহিনীর ওপর যে কোনো স্থানে আঘাত হানব। ইরান-বিরোধী এইসব গোষ্ঠীর সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তারা  সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা ও ষড়যন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেছেন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলে সানান্দাজ শহরে এক সন্ত্রাসী গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে পাকপুর জানান। তিনি বলেন, তারা সেখানে বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রা চলার সময় সন্ত্রাসী তৎপরতা চালাতে চেয়েছিল।

উল্লেখ্য, তিন সপ্তাহ আগে (গত ১৮ জুন ) ইরানে আইএসআইএল  বা দায়েশের সন্ত্রাসী হামলার জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি  সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠীর সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  আইআরজিসি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ৬ টি ক্ষেপণাস্ত্র হামলা চালালে দায়েশের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ ১৭০ জন নিহত হয়। এ ছাড়াও এতে দায়েশের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক ব্যবস্থা ধ্বংস হয়। এসব ক্ষেপণাস্ত্র ৬৫০ কিলোমিটার পথ পেরিয়ে ইরাকের আকাশসীমা ছাড়িয়ে সিরিয়ায় আঘাত হানে।  আইআরজিসি বলেছে, “ইরানের নিরীহ সাধারণ মানুষের রক্ত ঝরার ঘটনা বিনা জবাবে পার পাবে না।

গত ৭ জুন ইরানের জাতীয় সংসদ ভবন ও ইমাম খোমেনী (র)’র মাযারে চালানো দায়েশের হামলায় ১৮ জন শহীদ ও ৫০ জন আহত হয়েছিলেন। দায়েশ সন্ত্রাসীরা হামলার দায়িত্ব স্বীকার করেছিল।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/৬