মার্কিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় জড়িত কোম্পানিগুলোতে সাইবার হামলা
https://parstoday.ir/bn/news/world-i41644-মার্কিন_পরমাণু_বিদ্যুৎ_কেন্দ্র_পরিচালনায়_জড়িত_কোম্পানিগুলোতে_সাইবার_হামলা
আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত কোম্পানিগুলো সাইবার হামলার শিকার হয়েছে। গত মে মাস থেকে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা এ সব কোম্পানিতে চালিয়েছে সাইবার হামলা। পাশাপাশি মার্কিন জ্বালানি স্থাপনা এবং নির্মাণ তৎপরতায় জড়িত কোম্পানিগুলোও একই হামলার শিকার হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ০৬:৫৬ Asia/Dhaka
  • মার্কিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় জড়িত কোম্পানিগুলোতে সাইবার হামলা

আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত কোম্পানিগুলো সাইবার হামলার শিকার হয়েছে। গত মে মাস থেকে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা এ সব কোম্পানিতে চালিয়েছে সাইবার হামলা। পাশাপাশি মার্কিন জ্বালানি স্থাপনা এবং নির্মাণ তৎপরতায় জড়িত কোম্পানিগুলোও একই হামলার শিকার হয়েছে।

সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে গত সপ্তাহে বিবৃতি দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই।

হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য বা এটি কতোটা মারাত্মক ছিল যে বিষয়েও কিছুই বলা হয়নি। গুপ্তচর বৃত্তি চালানো নাকি বাণিজ্যিক গুপ্ত তথ্য হাতিয়ে নেয়ার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে কিনা তাও জানানো হয়নি।#

পার্সটুডে/মূসা রেজা/৭