ইয়েমেনে কলেরা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: রেডক্রস
https://parstoday.ir/bn/news/world-i41890-ইয়েমেনে_কলেরা_রোগীর_সংখ্যা_৩_লাখ_ছাড়িয়েছে_রেডক্রস
রেডক্রস বলেছে, ইয়েমেনে সন্দেহজনক কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে দেশটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৭ ১৯:৫৩ Asia/Dhaka
  • ইয়েমেনে কলেরা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: রেডক্রস

রেডক্রস বলেছে, ইয়েমেনে সন্দেহজনক কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে দেশটি।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি আজ(সোমবার) এ ঘোষণা দিয়েছে। এপ্রিল মাস থেকে ইয়েমেনে কলেরার রোগের প্রকোপ দেখা দেয় এবং সে দিকে ক্রমেই প্রাণঘাতী রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

টুইটার বার্তায় আইআরসি বলেছে, বর্তমানে দেশটিতে তিন লাখের বেশি মানুষ সন্দেহজনক কলেরায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া, কলেরায় এক হাজার ছয়শর বেশি মানুষ অকালে মারা গেছে।

দেশটিতে দৈনিক সাত হাজারের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছে বলে জানান আইসিআরসির মধ্যপ্রাচ্যের অপারেশন প্রধান রবার্ট মারদিনি। এ ঘটনা রাজধানী সানা ও আশেপাশের তিনটি এলাকায় ঘটছে বলে জানান তিনি।

এদিকে, মাত্র দুদিন আগে  ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে আরব সামরিক জোট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার কারণেই সেদেশে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০