দায়েশের কাছে গোপন তথ্য পাচারের দায়ে মার্কিন এক সেনা গ্রেফতার
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে গোপন এবং স্পর্শকাতর দলিলপত্র পাচারের চেষ্টার দায়ে মার্কিন সেনাবাহিনীর এক সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। হাওয়াই থেকে সার্জেন্ট ইকাইকা এরিখ কাংকে গ্রেফতার করা হয়।
সার্জেন্ট ইকাইকা এরিখ কাংক এর আগে আফগানিস্তান এবং ইরাকে মোতায়েন ছিলেন। এক বছর গোপন অনুসন্ধান চালিয়ে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই শনিবার রাতে তাকে হাওয়াইয়ের হনলুলু থেকে আটক করে।
৩৪ বছর বয়সী এ সেনার হাতাহাতি যুদ্ধের ব্যাপক প্রশিক্ষণ রয়েছে তার। মার্কিন সেনাবাহিনীর ২৫তম কমব্যাট অ্যাভিয়েশন ব্রিগেডে সক্রিয় চাকরিতে নিয়োজিত ছিল সে।
ড্রোনসহ যুদ্ধের প্রশিক্ষণ বিষয়ক নির্দেশিকা সন্ত্রাসীদের কাছে হস্তান্তরের চেষ্টা করেছিল। এ ছাড়া, বস্তুগত অন্যান্য সহযোগিতাও সন্ত্রাসীদের দেয়ার চেষ্টা করেছিল এ সেনা। সন্ত্রাসীদেরকে এক হাজার একশ’ ডলার দেয়ার চেষ্টা করেছিল বলেও একটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এফবিআইয়ের কয়েকজন সাদা পোশাকের এজেন্টসহ ‘গোপন তৎপরতায় নিয়োজিত কয়েকজন ব্যক্তি’ দায়েশ সদস্যের ছদ্মবেশে কাজ করেছে। এ সব ব্যক্তিকে এফবিআই নিয়োগ করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১১