কাশ্মির সীমান্তে ভারতীয় হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i42278-কাশ্মির_সীমান্তে_ভারতীয়_হামলায়_৪_পাকিস্তানি_সেনা_নিহত
কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ০৮:২০ Asia/Dhaka
  • সীমান্তে ভারতীয় সেনা (ফাইল ফটো)
    সীমান্তে ভারতীয় সেনা (ফাইল ফটো)

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানি সামরিক বাহিনী গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, নিয়ন্ত্রণ রেখার কাছ দিয়ে সেনা বহনকারী একটি গাড়ি যাওয়ার সময় তাতে ভারতীয় সেনারা হামলা চালায়। এতে গাড়িটি পাশের নদীতে পড়ে যায় এবং চার সেনা নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী নিলাম নদী থেকে এক সেনার লাশ উদ্ধার করেছে এবং বাকি তিন সেনার লাশ খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।   

গত কয়েক মাস ধরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনারা পরস্পরের বিরুদ্ধে মাঝেমধ্যে গোলাগুলি চালাচ্ছে। দু পক্ষই ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭