শুরু হচ্ছে চীন-রাশিয়ার যৌথ মহড়া
https://parstoday.ir/bn/news/world-i42344-শুরু_হচ্ছে_চীন_রাশিয়ার_যৌথ_মহড়া
রাশিয়া এবং চীনের নৌবাহিনী চলতি বছরের প্রথম পর্যায়ে আগামী শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এ মহড়া ২১ জুলাই শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৭ ০৮:০৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

রাশিয়া এবং চীনের নৌবাহিনী চলতি বছরের প্রথম পর্যায়ে আগামী শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এ মহড়া ২১ জুলাই শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।

মহড়ায় দু দেশের পক্ষ থেকে ১০টি করে বিভিন্ন শ্রেণির যুদ্ধাজাহাজ যোগ দেবে। এছাড়া, অংশ নেবে ১০টি করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। মহড়ায় যোগ দিতে চীনা পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজগুলো ২১ জুলাই বাল্টিক সাগরে পৌঁছাবে। মহড়ার প্রথম দিনে চীন ও রাশিয়ার নৌবাহিনীর কয়েকজন কমান্ডার উপস্থিত থাকবেন।

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহড়ার ‘সক্রিয় অংশ’ অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত। এতে তাজা গোলাগুলি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকা ও জাপানের সঙ্গে চীনের যখন নানামুখী সামরিক উত্তেজনা চলছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার সুযোগ পাবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮