কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: মার্কিন নাগরিকদের নাখোশ মনোভাবেরই প্রকাশ
https://parstoday.ir/bn/news/world-i42470-কংগ্রেসে_ট্রাম্পের_বিরুদ্ধে_অনাস্থা_প্রস্তাব_মার্কিন_নাগরিকদের_নাখোশ_মনোভাবেরই_প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দেশটির কংগ্রেসের ডেমোক্র্যাট দলের ২৪ সদস্য। অবশ্য, এতে ট্রাম্পের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এর মাধ্যমে দেশ পরিচালনার ক্ষেত্রে তার প্রতি মার্কিন নাগরিকদের নাখোশ মনোভাবেরই প্রকাশ ঘটছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২০, ২০১৭ ০৮:০৬ Asia/Dhaka
  • কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: মার্কিন নাগরিকদের নাখোশ মনোভাবেরই প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দেশটির কংগ্রেসের ডেমোক্র্যাট দলের ২৪ সদস্য। অবশ্য, এতে ট্রাম্পের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এর মাধ্যমে দেশ পরিচালনার ক্ষেত্রে তার প্রতি মার্কিন নাগরিকদের নাখোশ মনোভাবেরই প্রকাশ ঘটছে।

প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ নেয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া, রাশিয়ার সঙ্গে যোগাসাজশের বিষয়ে তদন্ত চলাকালে মার্কিন অভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থা এফবিআইয়ের প্রধানকে বরখাস্ত করার অভিযোগও রয়েছে।

গতকাল ট্রাম্পের বিরুদ্ধে এ প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাবের ব্যাখ্যা দিতে যেয়ে কংগ্রেস প্রতিনিধি স্টিভ কোহেন বলেন, এতে কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পের যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়া হয়েছে। তিনি একে রাজনৈতিকভাবে হস্তক্ষেপের চেষ্টা হিসেবেও অভিহিত করেন।

মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র ইমপিচের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে অপসারণ করতে পারে কংগ্রেস।#

পার্সটুডে/মূসা রেজা/২০