‘এক বছরের মধ্যেই আমেরিকায় হামলার ক্ষেপণাস্ত্র তৈরি করবে উ. কোরিয়া’
https://parstoday.ir/bn/news/world-i42866-এক_বছরের_মধ্যেই_আমেরিকায়_হামলার_ক্ষেপণাস্ত্র_তৈরি_করবে_উ._কোরিয়া’
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার মাত্র হয়ত আর এক বছর লাগবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২৬, ২০১৭ ১৩:০২ Asia/Dhaka
  • ‘এক বছরের মধ্যেই আমেরিকায় হামলার ক্ষেপণাস্ত্র তৈরি করবে উ. কোরিয়া’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার মাত্র হয়ত আর এক বছর লাগবে।

আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল এবারে তার চেয়ে তিন বছর কম লাগবে বলে ধারণা দেয়া হলো। নতুন এ পূর্বাভাসে বলা হয়েছে,  এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পুনরায় আবহ মণ্ডলে ঢোকার ধকল সহ্য করার মতো সক্ষম হয়ে উঠতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এ ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এ পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে কথা উঠেছে।

অবশ্য, মার্কিন স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ঠা জুলাইয়ে যে আইসিবিএমের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া তা বিশ্বের সব জায়গায় আঘাত হানতে পারবে বলেই দাবি করেছে পিয়ংইয়ং।#

পার্সটুডে/মূসা রেজা/২৬