আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i42892-আমেরিকাকে_আনুষ্ঠানিকভাবে_সতর্ক_করে_দিল_রাশিয়া
মার্কিন প্রতিনিধি পরিষদ মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে বিল অনুমোদন করেছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা বানচাল হয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ০১:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

মার্কিন প্রতিনিধি পরিষদ মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে বিল অনুমোদন করেছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা বানচাল হয়ে যাবে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো ‘বহুবার’ সতর্ক করে দিয়ে বলেছে, নতুন যেকোনো নিষেধাজ্ঞা ‘বিনা জবাবে’ ছেড়ে দেয়া হবে না। তিনি আরো বলেন, মস্কোর ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে এবং এই নিষেধাজ্ঞা রাশিয়া ও আমেরিকাকে রাজনৈতিক ও কূটনৈতিক দিক দিয়ে একটি ‘অনিশ্চিত জগতে’ ঠেলে দেবে।

মার্কিন প্রতিনিধি পরিষদ মঙ্গলবার রাশিয়ার ওপর নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে এই নিষেধাজ্ঞা তুলতে পারবেন না বরং তা তুলতে হলে তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।  

প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে অনুমোদন পেলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭