পরিস্থিতি জটিল: রাজনীতি ছাড়ছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী
-
চৌধুরী নিসার আলী খান
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, পানামগেইট কেলেংকারি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি আজ (বৃহস্পতিবার) বলেছেন, “যেদিন সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিনই আমি পদত্যাগ করব এবং আর কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।” নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে চৌধুরী নিসার এ ঘোষণা দেন।
রাজধানী ইসলামাবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন চৌধুরী নিসার। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শাহবাজ শরীফ ও চৌধুরী নিসারের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো। শাহবাজের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী ইসহাক দার, রেলওয়েমন্ত্রী খাজা সাদ রফিক ও জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসিসহ দলের বেশ কেয়কজন নেতা।
গত দেড় মাসে চৌধুরী নিসারকে দলের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হয় নি কেন-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কোনো ভুল ট্রেনের যাত্রী নই।” তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি শিগগিরি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭