‘আফগানিস্তান থেকে দায়েশের হুমকি ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i43492-আফগানিস্তান_থেকে_দায়েশের_হুমকি_ঠেকাতে_পাল্টা_ব্যবস্থা_নেবে_পাকিস্তান’
পাকিস্তান বলেছে, আফগানিস্তান থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হুমকি ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১৭:২৯ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া
    পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া

পাকিস্তান বলেছে, আফগানিস্তান থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হুমকি ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।

তিনি বলেন, এসব ব্যবস্থার অংশ হলো কার্যকরভাবে পাক-আফগান অভিন্ন সীমান্ত নিয়ন্ত্রণ এবং সীমান্ত ব্যবস্থাপনা। আফগানিস্তানে সরকারি নিয়ন্ত্রণমুক্ত এলাকাগুলোতে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিচরণক্ষেত্র হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আফগানিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক এবং সহানুভূতি ব্যক্ত করেন তিনি। 

সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন নাফিক জাকারিয়া। পাকিস্তান নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এবং বড় ধরনের আত্মত্যাগ করেছে ইসলামাবাদ।

এক প্রশ্নের জবাবে নাফিস জাকারিয়া বলেন, কাশ্মিরসহ সব বিষয়ে ভারতের সঙ্গে অর্থবহ এবং ফলপ্রসু সংলাপ চায় পাকিস্তান। এছাড়া, কাশ্মির সংকট সমাধান ছাড়া উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৪