নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43506-নিরাপত্তা_পরিষদে_উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_প্রস্তাব_আনল_আমেরিকা
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে মার্কিন যক্তরাষ্ট্র। পিয়ংইয়ং’র সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষার প্রতিক্রিয়ায় এ প্রস্তাব আনা হয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০১:৫১ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছে আমেরিকা
    উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছে আমেরিকা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে মার্কিন যক্তরাষ্ট্র। পিয়ংইয়ং’র সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষার প্রতিক্রিয়ায় এ প্রস্তাব আনা হয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।

প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, ইস্পাত, আয়রনস্টোন, সিসা ও সামুদ্রিক খাবার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে। আজ (শনিবার) রাতে এই প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এদিকে, নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র ও প্রধান পৃষ্ঠপোষক চীনের ভেটো ক্ষমতা থাকায় এ প্রস্তাব পাস হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে চীনের সঙ্গে কথা বলেছে আমেরিকা।

সম্প্রতি উত্তর কোরিয়া এমন একটি আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে যা দিয়ে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানা যায়। ওই পরীক্ষার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ক্ষমতা থেকে সরাতে চায় না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫