সৌদি অবরোধের মুখে স্থল পথ তৈরি করতে চাইছে কাতার- ইরান-তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i43534-সৌদি_অবরোধের_মুখে_স্থল_পথ_তৈরি_করতে_চাইছে_কাতার_ইরান_তুরস্ক
কাতারের সঙ্গে বাণিজ্য করার সুবিধার্থে ইরানের মধ্যদিয়ে স্থল পথ তৈরি করতে চায় তুরস্ক। সৌদি জোটের অবরোধের মুখে খাদ্যের জন্য ইরান ও তুরস্কের ওপর নির্ভর করছে কাতার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ১২:৩৯ Asia/Dhaka
  • তুর্কি-কাতার চেম্বার অব কমার্সের সম্মেলনে বক্তব্য রাখছেন নিহাত জেইবেকসি (৩ আগস্টের ছবি)
    তুর্কি-কাতার চেম্বার অব কমার্সের সম্মেলনে বক্তব্য রাখছেন নিহাত জেইবেকসি (৩ আগস্টের ছবি)

কাতারের সঙ্গে বাণিজ্য করার সুবিধার্থে ইরানের মধ্যদিয়ে স্থল পথ তৈরি করতে চায় তুরস্ক। সৌদি জোটের অবরোধের মুখে খাদ্যের জন্য ইরান ও তুরস্কের ওপর নির্ভর করছে কাতার।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যখন তুরস্কের অর্থমন্ত্রী নিহাত জেইবেকসি তেহরানে অবস্থান করছেন তখন এ খবর প্রকাশিত হলো।

ইরানের পথ ব্যবহার করে কাতারের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার বিষয়ে তিনি তেহরানের সঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। তুর্কি অর্থমন্ত্রীর বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

তুর্কি অর্থমন্ত্রী বলেছেন, কাতারের সঙ্গে বিকল্প স্থল বাণিজ্য পথের কথা চিন্তা-ভাবনা করছে আঙ্কারা। এ ক্ষেত্রে সবচেয়ে সহজ পথটি ইরানের মধ্যদিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। তুর্কি মন্ত্রী বলেন, কার্গো বিমানে করে বর্তমানে কাতারে খাদ্যপণ্য পাঠানো হচ্ছে তবে এটা কোনো টেকসই ব্যবস্থা নয়।#

পার্সটুডে/মূসা রেজা/সিরাজুল ইসলাম/৫