প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43574-প্রতিরক্ষা_সহযোগিতা_শক্তিশালী_করবে_ইরান_ও_রাশিয়া
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তেহরান সফররত রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ০২:৩৩ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তেহরান সফররত রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

ইরানের ১২তম প্রেসিডেন্ট হিসেবে হাসান রুহানির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রোগোযিন তেহরান সফর করেন। তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত খাতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন

সাক্ষাতে দুই মন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সমস্যা এবং এগুলো কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেন। 

প্রেসিডেন্ট রুহানির শপথ অনুষ্ঠানে বিশ্বের অন্তত ১০০টি দেশের রাজনীতিবিদ অংশ নিয়েছেন যাদের মধ্যে ছিলেন অনেক রাষ্ট্র ও সরকার প্রধান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬