উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা: চীন বলল পরিস্থিতি জটিল মোড় নেবে
https://parstoday.ir/bn/news/world-i43598-উত্তর_কোরিয়ার_ওপর_নিষেধাজ্ঞা_চীন_বলল_পরিস্থিতি_জটিল_মোড়_নেবে
চীন বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা অনুমোদন দেয়ার পর কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরো জটিলতার দিকে মোড় নিতে পারে। মার্কিন সরকারের পক্ষ থেকে উত্থাপিত এ নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে চীনও ভোট দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ১৪:৩৯ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীন বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা অনুমোদন দেয়ার পর কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরো জটিলতার দিকে মোড় নিতে পারে। মার্কিন সরকারের পক্ষ থেকে উত্থাপিত এ নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে চীনও ভোট দিয়েছে।

উত্তর কোরিয়ার রপ্তানি বাণিজ্যকে টার্গেট করে আরোপিত এ নিষেধাজ্ঞার ফলে দেশটির বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১০০ কোটি ডলার। নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, লৌহ আকরিক, সিসা, আকরিক সিসা, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে উত্তর কোরিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ায় বিদেশি পুঁজি বিনিয়োগকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

গত শনিবার হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যকমাস্টার বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী থেকে বিরত রাখতে 'প্রারম্ভিক' যুদ্ধ থেকে শুরু করে সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রোববার হুশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা গ্রহণ করার অর্থ হচ্ছে কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে আরো খারাপ অবস্থার দিকে ঠেলে দেয়া। চলমান সংকট নিরসনের লক্ষে কূটনৈতিক এবং শান্তিপূর্ণ উপায় অবলম্বন করার ওপর জোর দিয়েছেন তিনি।

এদিকে, অন্য এক বক্তব্যে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর পিয়ংইয়ংকে সঠিক এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ই। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি হোং ইয়ো'র সঙ্গে বৈঠকের পর চীনের এই শীর্ষস্থানীয় কূটনীতিক এই আহ্বান জানান।#

পার্সটুডে/বাবুল আখতার/৬