অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল: নওয়াজ
পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তাকে বিচারের আগেই অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং এ জন্য একটি অজুহাত খোঁজা হচ্ছিল। পামামা পেপার্স নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিচারকরা মন্তব্য করেছেন যে নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ অপব্যবহারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাঁচ ‘মহৎ ব্যক্তিত্ব’ এমন এক ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করেছেন যার কিনা লাখ লাখ মানুষের দেয়া ম্যান্ডেট রয়েছে এবং এটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
পানামাগেট নিয়ে আদালতের রায়ে দুঃখ প্রকাশ করেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারকদের মন্তব্য আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, একজন বিচারপতি এমনও বলেছেন যে প্রধানমন্ত্রীর জানা উচিত যে পাকিস্তানের আদিলা কারাগার অনেক খালি জায়গা আছে। এটি বিচারকসুলভ আচরণ নয় বলেও দাবি করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৮