কাশ্মিরকে সংখ্যালঘু মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছে ভারত: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i43860-কাশ্মিরকে_সংখ্যালঘু_মুসলিম_রাজ্যে_পরিণত_করতে_চাইছে_ভারত_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিষয়ে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ১৩:৩২ Asia/Dhaka
  • নাফিস জাকারিয়া
    নাফিস জাকারিয়া

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিষয়ে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত সপ্তাহে অন্তত ১৫ জন মুসলমানকে হত্যা করা হয়েছে। ভারতীয় সেনাদের হাতে কাশ্মিরের মুসলমানদের এসব হত্যাকে তিনি ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন।  নাফিস জাকারিয়া বলেন, কাশ্মিরে বেসামরিক ও নীরিহ জনগণকে হত্যা করা হচ্ছে বিশেষ পরিকল্পনার আওতায়।

ভারত সরকার এসব হত্যাকাণ্ডের মধ্যদিয়ে সেখানকার জনগণের ভারত-বিরোধী চেতনা ধ্বংস করতে চায়; পাশাপাশি কাশ্মিরকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছে নয়াদিল্লি।  পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার ভাষায় বলেন, ভারত হচ্ছে জাতিসংঘ প্রস্তাবের বড় লঙ্ঘনকারী; সেইসঙ্গে মানবাধিকারেরও লঙ্ঘনকারী। ১৯৪৮ সালে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, গণভোটের ভিত্তিতে কাশ্মিরের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু ভারত আজ পর্যন্ত গণভোটের ব্যবস্থা করে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০