ট্রাম্পের বাগাড়ম্বরে ৬৪ কংগ্রেসম্যানের গভীর উদ্বেগ প্রকাশ
-
মার্কিন কংগ্রেসম্যান জন কনিয়ার (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে বার বার যুদ্ধের হুমকি দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী ডেমোক্র্যাট দলের ৬৪ জন আইন প্রণেতা। তারা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান চালাতে হলে অবশ্যই কংগ্রেসে তা নিয়ে ব্তির্ক হতে হবে এবং কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
ডেমোক্র্যাট দলের এসব আইন প্রণেতা এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন, “আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাগাড়ম্বর থেকে বিরত ও সতর্ক করুন।” তারা ট্রাম্পের যুদ্ধের হুমকি বিষয়ক বক্তব্যগুলোকে দায়িত্বহীন ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তারা আরো বলেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আমেরিকাকে তাদের জন্য হুমকি বলে চিহ্নিত করতে চায়; ট্রাম্পের বক্তব্যের কারণে পিয়ংইয়ং এখন ঠিকই আমেরিকাকে সেই হুমকি হিসেবে তুলে ধরতে পারছে। চিঠিটি সাংবাদিকদের পড়ে শোনান কংগ্রেসম্যান জন কনিয়ার।
মার্কিন কংগ্রেসম্যানরা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে নাটকীয়ভাবে উত্তেজনা এবং পরমাণু যুদ্ধের আশংকা বেড়ে গেছে। ট্রাম্পের দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্যের কারণে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মার্কিন সেনা ও আঞ্চলিক মিত্ররা বিপদের মুখে পড়বে বলেও তারা সতর্ক করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২