ক্ষতিগ্রস্ত মার্কিন জঙ্গিবিমানের বাহরাইনে জরুরি অবতরণ
https://parstoday.ir/bn/news/world-i44008-ক্ষতিগ্রস্ত_মার্কিন_জঙ্গিবিমানের_বাহরাইনে_জরুরি_অবতরণ
আমেরিকার দুই ইঞ্জিন বিশিষ্ট একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান জরুরিভাবে বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়। গাল্ফ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ফ্লাই দুবাইয়ের যাত্রীরা সরাসরি ঝামেলায় পড়েন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১২, ২০১৭ ১৫:৩০ Asia/Dhaka
  • জরুরি অবতরণে বাধ্য মার্কিন জঙ্গিবিমান
    জরুরি অবতরণে বাধ্য মার্কিন জঙ্গিবিমান

আমেরিকার দুই ইঞ্জিন বিশিষ্ট একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান জরুরিভাবে বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়। গাল্ফ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ফ্লাই দুবাইয়ের যাত্রীরা সরাসরি ঝামেলায় পড়েন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বিমানটি লেজের ওপর ভর করে পড়ে রয়েছে এবং এর মাথার দিক উর্ধ্বমুখী হয়ে আছে। বিমানটি জরুরি অবতরণে বাধ্য হলেও পাইলট অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা পরিষ্কার নয়। বিমানটির ককপিট থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

বাহরাইনে রয়েছে মার্কিন বাহিনীর পঞ্চম নৌ বহর। দেশটিতে রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন হলেও গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলে নি।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২