ট্রাম্পকে শান্ত হতে বললেন চীনা প্রেসিডেন্ট
-
ডোনাল্ড ট্রাম্প (বামে) ও শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার এক টেলিফোন সংলাপে তিনি এ আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্টকে জিনপিং বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন কোনো কথা বলা কিংবা কাজ করা উচিত হবে না যাতে কোরিয় উপদ্বীপে উত্তেজনা বাড়ে। বর্তমানে সব পক্ষেরই উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকা উচিত।
শি জিনপিং বলেন, উত্তর কোরিয়া নিয়ে চলমান সংকট সমাধানের ক্ষেত্রে আমেরিকাকে প্রয়োজনীয় ও সঠিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে চীন। তিনি বলেন, কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখা এবং এবং পরমাণু নিরস্ত্রীকরণের মধ্যে আমেরিকা ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবার উচিত- আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাস্যার সমাধান করা।
টেলিফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে চলে আসা কোরিয় সংকটের দ্রুত সমাধান চান তিনি। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া এমন একটি দেশ যে কিনা বছরের পর বছর ধরে বাজে আচরণ করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এ সমস্যার সফল সমাধানে আমি খুবই ‘সিরিয়াস’ আর তা না হলে ভিন্ন পথে সমাধান করা হবে।"#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২