সিরিয়ার অভিজ্ঞতায় আঘাত হানার নতুন কৌশল উদ্ভাবন করেছে রুশ বিমান বাহিনী
রাশিয়ার বিমান বাহিনী স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার নতুন কৌশল উদ্ভাবন করেছে। সিরিয়ায় বিমান অভিযান চালানোর অভিজ্ঞতার ভিত্তিতে এ কৌশল উদ্ভাবন করা হয়।
রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম দেশটির বিমান বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভিক্তর বোনদারেভের বরাত দিয়ে এ খবর দিয়েছে। সিরিয়ায় বিমান অভিযানের অভিজ্ঞতাকে অমূল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একে লালন করা হবে এবং ভবিষ্যতে এটি প্রয়োগ করা হবে।
তিনি আরো বলেন, সিরিয় অভিজ্ঞতার ভিত্তিতে রুশ পাইলটদের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া একই অভিজ্ঞতার ভিত্তিতে ক্যাডেটদের প্রশিক্ষণের নতুন ব্যবস্থা তৈরি করা হয়েছে।
দামেস্কের আমন্ত্রণে রুশ বিমান বাহিনী ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান পরিচালনা করছে। সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমেছে রুশ বিমান বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/১৪