ইরান, রাশিয়া ও তুরস্কের চুক্তির মূল্য ৭০০ কোটি ডলার
https://parstoday.ir/bn/news/world-i44274-ইরান_রাশিয়া_ও_তুরস্কের_চুক্তির_মূল্য_৭০০_কোটি_ডলার
তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল কোম্পানি জানিয়েছে, গত সপ্তাহে ইরানের গাদির ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি ও রাশিয়ার জারুবেঝনেফতের সঙ্গে যে চুক্তি করেছে তার অর্থমূল্য হলো ৭০০ কোটি ডলার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • চুক্তি সই করছেন ইরান, রাশিয়া ও তুরস্কের কর্মকর্তারা
    চুক্তি সই করছেন ইরান, রাশিয়া ও তুরস্কের কর্মকর্তারা

তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল কোম্পানি জানিয়েছে, গত সপ্তাহে ইরানের গাদির ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি ও রাশিয়ার জারুবেঝনেফতের সঙ্গে যে চুক্তি করেছে তার অর্থমূল্য হলো ৭০০ কোটি ডলার।

চুক্তি অনুযায়ী, ইরানের তিনটি তেলক্ষেত্রের উন্নয়ন কাজ করা হবে এবং এসব ক্ষেত্র থেকে এক হাজার কোটি ব্যারেল তেল উত্তোলন করা যাবে। সেখান থেকে প্রতিদিন তেল উত্তোলন করা সম্ভভ হবে এক লাখ ব্যারেল এবং বিশাল একটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে ৭,৫০০ কোটি ঘন মিটার গ্যাস।  

ইউনিট কোম্পানি ইরানের গ্যাসক্ষেত্রের নাম উল্লেখ করে নি তবে তুরস্ক এ গ্যাসক্ষেত্র থেকে ১৫০ বছর পর্যন্ত তাদের গ্যাস চাহিদা পূরণ করতে পারবে। তুরস্ক বর্তমানে প্রতি বছর ৫,০০০ কোটি ঘন মিটার গ্যাস আমদানি করে।  

গত মঙ্গলবার ইরানের গাদির ইনভেস্টমেন্ট কোম্পানি, রাশিয়ার জারুবেঝনেফত অয়েল অ্যান্ড গ্যাস এবং তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল তেল-গ্যাস খাতে যৌথ বিনিয়োগের জন্য ওই চুক্তি সই করে। এই প্রথম ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় চুক্তি হলো। চুক্তির আওতায় তিন দেশ ইরানে ও তার বাইরে যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬