সাগর তলা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i44374-সাগর_তলা_থেকে_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_রাশিয়া
রাশিয়ার নর্দান ফ্লিটের পরমাণু ডুবোজাহাজ থেকে (আজ) পরীক্ষামূলক ভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। বেরেন্ট সাগরের পরীক্ষা কেন্দ্র থেকে ছোঁড়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ৩৭৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে সফল ভাবে হামলা করেছে বলে রুশ নৌবহরের বিবৃতিতে জানান হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ০৯:৩২ Asia/Dhaka
  • সাগর তলা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া

রাশিয়ার নর্দান ফ্লিটের পরমাণু ডুবোজাহাজ থেকে (আজ) পরীক্ষামূলক ভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। বেরেন্ট সাগরের পরীক্ষা কেন্দ্র থেকে ছোঁড়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ৩৭৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে সফল ভাবে হামলা করেছে বলে রুশ নৌবহরের বিবৃতিতে জানান হয়েছে।

ডুবোজাহাজ সেভারোদভিন্স থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কালিবার আরখানগেলেস্ক অঞ্চলের চিঝা পরীক্ষা কেন্দ্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

রুশ নৌবহরের ইয়াসিন শ্রেণির একমাত্র ডুবোজাহাজ সেভারোদভিন্স। ১৩,৮০০ টন ওজন এবং ৩৮০ ফুট দীর্ঘ পরমাণু শক্তিচালিত এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩১ নট বেগে চলতে পারে। এ ছাড়া, বহুমুখী ব্যবহারের  উপযোগী সেভারোদভিন্স পানির এক হাজার নয়শ ৬৮  ফুট গভীরে যেতে পারে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮