পিয়ংইয়ংয়ের আগাম হামলা ঠেকাতে সামরিক সহযোগিতা বাড়াবে আমেরিকা-জাপান
আগস্ট ১৮, ২০১৭ ০৯:৪৯ Asia/Dhaka
আমেরিকা ও জাপান তাদের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়াতে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য আগাম হামলা ঠেকাতে এ সহযোগিতা বাড়াতে সম্মত হয় উভয় দেশ।
ওয়াশিংটন ডিসিতে জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা এবং পররাষ্ট্রমন্ত্রী তাও কোনোর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বৈঠকে এ বিষয়ে সম্মত হন তারা।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা জাপানে মোতায়েন করা হবে। এ ছাড়া, প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জাপান সম্মত হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এ ছাড়া, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশ দু’টির চারমন্ত্রী।#
পার্সটুডে/মূসা রেজা/১৮
ট্যাগ