৪০ ভাগ মার্কিন নাগরিক ট্রাম্পের ইমপিচমেন্ট চায়: জনমত জরিপ
-
ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ (ফাইল ফটো)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে আমেরিকার শতকরা ৪০ ভাগ মানুষ সমর্থন জানিয়েছেন। তারা চান- ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হোক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
পাবলিক রিলিজওন রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআরআই এ জরিপ চালিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে পরিচালিত এক জনমত জরিপে শতকরা ৩০ ভাগ মানুষ ট্রাম্পকে ইমপিচ করার প্রতি সমর্থন জানিয়েছিলেন; এখন তা বেড়ে শতকরা ৪০ এ দাঁড়ালো।
জরিপের তথ্য অনুসারে, শতকরা ৩৮ ভাগ মানুষ ট্রাম্পের প্রতি মোটামুটি সমর্থন জানিয়েছেন; এর বিপরীতে শতকরা ৫৬ ভাগ মানুষ তাদের অসন্তুষ্টির কথা বলেছেন। এছাড়া, বিভিন্ন জরিপ থেকে দেখা যাচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পই হচ্ছেন আমেরিকার সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট। গত মাসে গ্যালুপ পরিচালিত এক জরিপে দেখা গেছে- ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তায় যে ধস নেমেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা কোনো প্রেসিডেন্টেরও এত কম জনপ্রিয়তা ছিল না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮