পরমাণু সমঝোতা নিয়ে ভূমিকা পরিবর্তন করেনি রাশিয়া: মারিয়া জাখারোভা
https://parstoday.ir/bn/news/world-i44432-পরমাণু_সমঝোতা_নিয়ে_ভূমিকা_পরিবর্তন_করেনি_রাশিয়া_মারিয়া_জাখারোভা
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও নিয়ে ভূমিকা পরিবর্তন করেনি মস্কো। এ ছাড়া, আন্তর্জাতিক এ সমঝোতার প্রতি সমর্থনও বজায় রেখেছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ০৩:৩২ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা নিয়ে ভূমিকা পরিবর্তন করেনি রাশিয়া: মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও নিয়ে ভূমিকা পরিবর্তন করেনি মস্কো। এ ছাড়া, আন্তর্জাতিক এ সমঝোতার প্রতি সমর্থনও বজায় রেখেছে রাশিয়া।

মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন তিনি। পাশাপাশি চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য দেশকে এটি মেনে চলার আহ্বানও জানান তিনি।

জেসিপিওর বিষয়ে ওয়াশিংটনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্কের ভারসাম্য নষ্ট করা সহজ কিন্তু শান্তি ফিরিয়ে আনা খুবই কঠিন। শান্তি স্থাপনে ওয়াশিংটন তেমন সফল হতে পারেনি বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, রুশ কর্মকর্তারা অনেকবারই জেসিপিওর প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করেছেন। একই সঙ্গে এ চুক্তি লঙ্ঘনের পরিণাম নিয়ে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছেন বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৯