মার্কিন নিষেধাজ্ঞায় শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i44684-মার্কিন_নিষেধাজ্ঞায়_শক্ত_প্রতিক্রিয়া_দেখিয়েছে_চীন_ও_রাশিয়া
উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকটি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো এবং বেইজিং। আমেরিকা দাবি করেছে, উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য করে পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচিকে সমর্থন দিচ্ছে চীন ও রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ১৪:৪২ Asia/Dhaka
  • মার্কিন অর্থ বিভাগ
    মার্কিন অর্থ বিভাগ

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকটি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো এবং বেইজিং। আমেরিকা দাবি করেছে, উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য করে পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচিকে সমর্থন দিচ্ছে চীন ও রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় আসা চীনা ও রুশ কোম্পানিগুলোর সঙ্গে এখন থেকে আর কোনো মার্কিন ব্যক্তি বা কোম্পানি বাণিজ্য করতে পারবে না। গতকাল (মঙ্গলবার) মার্কিন অর্থ বিভাগ এ নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে মস্কো। বিষয়টিতে এরইমধ্যে তারা কাজ শুরু করেছেন বলেও জানান তিনি। রিয়াবকভ বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত ও স্থিতিশীল করার বিষয়ে আমেরিকা যে দাবি করে আসছে তা কথার ফলঝুরি ছাড়া কিছুই নয়।

এদিকে, চীনা সরকারি মুখপাত্র বলেছেন, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর বহির্ভূত সব ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করি এবং জোরালোভাবে আহ্বান জানাই- ওয়াশিংটন যেন তার ভুল দ্রুত সংশোধন করে যাতে দু দেশের সম্পর্কে এর কোনো প্রভাব না পড়ে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩