মিয়ানমারে নতুন করে সহিংসতা: ৫৯ রোহিঙ্গা, ১২ পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/world-i44778-মিয়ানমারে_নতুন_করে_সহিংসতা_৫৯_রোহিঙ্গা_১২_পুলিশ_নিহত
মিয়ানমারের গোলযোগপূর্ণ মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে কয়েকটি পুলিশ চৌকির ওপর হামলাকে কেন্দ্র করে অন্তত ৫৯ রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে। কথিত এ সব হামলায় ১২ পুলিশ নিহত হওয়ার দাবি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গা নির্যাতন ও নিধনে জড়িত বলে যখন জোরালো অভিযোগ উঠছে তখন নতুন করে এ সহিংসতার ঘটনা সেখানে ঘটল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৭ ১১:১৩ Asia/Dhaka
  • মিয়ানমারে নতুন করে সহিংসতা: ৫৯ রোহিঙ্গা, ১২ পুলিশ নিহত

মিয়ানমারের গোলযোগপূর্ণ মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে কয়েকটি পুলিশ চৌকির ওপর হামলাকে কেন্দ্র করে অন্তত ৫৯ রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে। কথিত এ সব হামলায় ১২ পুলিশ নিহত হওয়ার দাবি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গা নির্যাতন ও নিধনে জড়িত বলে যখন জোরালো অভিযোগ উঠছে তখন নতুন করে এ সহিংসতার ঘটনা সেখানে ঘটল।

কোথাও কোথাও এখনো সহিংসতা চলছে বলে রয়টার্স জানিয়েেছে। এদিকে সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, উগ্রবাদীরা অন্তত ৩০ পুলিশ চৌকির ওপর হামলা করেছে। এ ছাড়া, অপর দেড়শ ব্যক্তি  একটি সামরিক ঘাঁটিতে জোর করে ঢোকার চেষ্টা করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।  বিবৃতির ভাষ্য অনুযায়ী, এ সব হামলা সমন্বয়ের ভিত্তিতে করা হয়েছে। উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাউংদাও অঞ্চলের একটি পুলিশ চৌকিতে হামলায় কথিত ‘বাঙালি অনুপ্রবেশকারীরা জড়িত বলেও দাবি করা হয়।

মিয়ানমার সরকারের বিবৃতিতে ‘বাঙালি শব্দটি তুচ্ছার্থে ব্যবহার করা হয় এবং দেশটির সরকার এ দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বুঝিয়ে থাকে।

মিয়ানমারে বসবাসরত ১১ লাখ রোহিঙ্গা মুসলমানকে কোনো রকম নাগরিক অধিকার দেয়া হয়না। এ ছাড়া, তারা বাংলাদেশ থেকে বেআইনি ভাবে দেশটিতে ঢুকেছে বলেও দাবি করা হয়। কিন্তু রোহিঙ্গা মুসলমানরা দেশটিতে কয়েক শতাব্দী ধরে বসবাস করছে। রোহিঙ্গাদেরকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।#

পার্সটুডে/মূসা রেজা/২৫