পাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ ভাগ বেড়ে ২০ কোটিতে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/world-i44842-পাকিস্তানের_জনসংখ্যা_১৯_বছরে_৫৭_ভাগ_বেড়ে_২০_কোটিতে_পৌঁছেছে
পাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ শতাংশ বেড়ে বর্তমানে ২০ কোটি ৭৮ লাখে পৌঁছেছে। দেশটির ষষ্ঠ আদম শুমারিতে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ১২:৩২ Asia/Dhaka
  • পাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ ভাগ বেড়ে ২০ কোটিতে পৌঁছেছে

পাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ শতাংশ বেড়ে বর্তমানে ২০ কোটি ৭৮ লাখে পৌঁছেছে। দেশটির ষষ্ঠ আদম শুমারিতে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে শেষবার আদম শুমারি হয়েছিল ১৯৯৮ সালে এবং সে সময়ে দেশটিতে জনসংখ্যা ছিল ১৩ কোটির বেশি। ষষ্ঠ আদম শুমারিতে পাওয়া তথ্য দেখা যাচ্ছে দেশটিতে সে থেকে প্রতিবছর জনসংখ্যা ২.৪ শতাংশ হারে বেড়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে গত মার্চ থেকে ৭০ দিনের আদম শুমারি চালানো হয়েছিল। এ জন্য দেশটিতে এক লাখ ১৮ হাজার কর্মীকে নিয়োগ দেয়া হয়েছিল। আদম শুমারিতে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশও নিয়োগ করা হয়েছিল।

আদম শুমারিতে পাওয়া তথ্য আরো দেখা গেছে, পাকিস্তানের জনসংখ্যা ৫২.৯ শতাংশই পাঞ্জাবের অধিবাসী। অন্যদিকে এর আগের আদম শুমারিতে দেখা গিয়েছিল পাকিস্তানের অধিবাসীদের ২৩ শতাংশ সিন্ধু প্রদেশে বসবাস করে। একই হার এবার বজায় রয়েছে বলে সর্বশেষ পাওয়া তথ্য দেখা গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬