করাচি সৈকতে পিকনিক করতে গিয়ে ডুবে মারা গেল ৩ সৌদি নাগরিক
https://parstoday.ir/bn/news/world-i44888-করাচি_সৈকতে_পিকনিক_করতে_গিয়ে_ডুবে_মারা_গেল_৩_সৌদি_নাগরিক
পাকিস্তানের করাচি সৈকতের নিলাম পয়েন্টে ডুবে মারা গেছে সৌদি আরবের তিন নাগরিক। সাগর সৈকতে পিকনিক করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৭, ২০১৭ ০৪:৪৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাকিস্তানের করাচি সৈকতের নিলাম পয়েন্টে ডুবে মারা গেছে সৌদি আরবের তিন নাগরিক। সাগর সৈকতে পিকনিক করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, মৃত ব্যক্তিদের মধ্যে একজন সৌদি কনস্যুলেট কর্মকর্তার ছেলে এবং অপর দুই জন কনস্যুলেটের কর্মী। তিন ব্যক্তির লাশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে এবং আগামীকাল (সোমবার) সৌদি আরবে পাঠানো হতে পারে। এছাড়া, তাদের দুই সঙ্গীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে করাচি সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। করাচির কয়েকটি সৈকতে মে মাসে প্রাণ হারিয়েছিল ১৮ ব্যক্তি।#

পার্সটুডে/মূসা রেজা/২৭