রোহিঙ্গা ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/world-i45697-রোহিঙ্গা_ইস্যুতে_জরুরি_বৈঠকে_বসছে_নিরাপত্তা_পরিষদ
মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে অবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগামীকাল (বুধবার) এ বৈঠক বসবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৩:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে অবনতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আগামীকাল (বুধবার) এ বৈঠক বসবে।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ বিন রা'দ জেইদ আল-হোসেইন মিয়ানমারের চলমান পরিস্থিতিতে উদ্বেগ ও হুঁশিয়ারি উচ্চারণ করার একদিন পর নিরাপত্তা পরিষদ বৈঠকে বসার সিদ্ধান্ত নিল। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিয়ানমার পরিস্থিতিকে 'জাতিগত শুদ্ধি অভিযান' বলে অভিহিত করেছেন।

নিরাপত্তা পরিষদ বলেছে, সুইডেন ও ব্রিটেনের অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও উগ্র বৌদ্ধ জঙ্গিদের হাতে কয়েক হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে এবং এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এই হত্যাযজ্ঞ ও বর্বরতার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু রেইক্রফট সাংবাদিকদের কাছে মিয়ানমার পরিস্থিতিকে অবনতিশীল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে মিয়ানমারের পরিস্থিতি খুবই উদ্বেগের বিষয়।#

পাসর্টুডে/সিরাজুল ইসলাম/১২