পাকিস্তানের ক্ষতির জন্য ভারতের সঙ্গে হাত মেলাব না: আফগান রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i45713-পাকিস্তানের_ক্ষতির_জন্য_ভারতের_সঙ্গে_হাত_মেলাব_না_আফগান_রাষ্ট্রদূত
পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর জাখিলওয়াল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসলামাবাদের ক্ষতি করার জন্য ভারতের সঙ্গে মিলে তার দেশ কোনো কাজ করবে না।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৬:০৫ Asia/Dhaka
  • ড. ওমর জাখিলওয়াল
    ড. ওমর জাখিলওয়াল

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর জাখিলওয়াল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসলামাবাদের ক্ষতি করার জন্য ভারতের সঙ্গে মিলে তার দেশ কোনো কাজ করবে না।  

তিনি বলেন, পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা মানে দীর্ঘমেয়াদে তা আফগানিস্তানেরই শান্তি এবং অন্য দেশের ওপর নির্ভরতা সত্ত্বেও সংলাপের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে। পাক-আফগান দ্বিপক্ষীয় সংলাপের দ্বিতীয় রাউন্ডে তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেছেন।  পাকিস্তানের  রাজধানী ইসলামাবাদে রিজিওনাল পিস ইনস্টিটিউট এবং র‍য়্যাল ডেনিশ ডিফেন্স কলেজ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

তিনি বলেন, আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতির জন্য এরইমধ্যে পাকিস্তান অনেক ক্ষতির শিকার হয়েছে। তিনি আরো বলেন, দু দেশের সংস্কৃতি, ইতিহাস, ভূগোল এবং অর্থনীতি অভিন্ন এবং দু দেশের মধ্যে সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। জাখিলওয়াল বলেন,  আফগান পরিস্থিতিতে ইসলামাবাদকে আলাদা করা কাবুলের স্বার্থের পরিপন্থি।#

পাসর্টুডে/সিরাজুল ইসলাম/১২