রাখাইনে জাতিসংঘের তদন্ত দলকে প্রবেশের অনুমতি দিন: মিয়ানমারকে ওআইসি
https://parstoday.ir/bn/news/world-i45759-রাখাইনে_জাতিসংঘের_তদন্ত_দলকে_প্রবেশের_অনুমতি_দিন_মিয়ানমারকে_ওআইসি
রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের বর্বর গণহত্যা ও নিয়মতান্ত্রিক নিষ্ঠুরতার বিষয়ে জাতিসংঘের পর্যবেক্ষক দলকে তদন্ত চালানোর অনুমতি দিতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:৫৪ Asia/Dhaka
  • কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসি\'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলন অনুুষ্ঠিত
    কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসি\'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলন অনুুষ্ঠিত

রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের বর্বর গণহত্যা ও নিয়মতান্ত্রিক নিষ্ঠুরতার বিষয়ে জাতিসংঘের পর্যবেক্ষক দলকে তদন্ত চালানোর অনুমতি দিতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (মঙ্গলবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসি'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলনের অবকাশে এক জরুরী বৈঠকে ৫৭ সদস্যের ওআইসি মিয়ানমারের প্রতি এ আহ্বান জানিয়েছে।

মিয়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গত ২৫ আগস্ট একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালানোর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর কঠোর দমন পীড়ন শুরু হয়।

২০১৬-সালের অক্টোবর থেকে রোহিঙ্গা মুসলমানদের অবরুদ্ধ রেখে তাদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও ধর্ষণ চালানো হচ্ছে এবং লোকজন যাতে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয় সেজন্যে তাদের গ্রামগুলোতে আগুন দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হওয়ার পর  প্রতিদিন হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বা দুর্গম পাহাড়ি বনাঞ্চল পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। এ পর্যন্ত আনুমানিক ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩