মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি সংকটাপন্ন: জাতিসংঘের তথ্য-কেন্দ্র
https://parstoday.ir/bn/news/world-i46041-মিয়ানমারের_রোহিঙ্গা_পরিস্থিতি_সংকটাপন্ন_জাতিসংঘের_তথ্য_কেন্দ্র
তেহরানস্থ জাতিসংঘ মিশনের তথ্য-কেন্দ্রের প্রধান মারিয়া ডাটসেনকো মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতিকে সংকটাপন্ন বলে অভিহিত করেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১৫:১৯ Asia/Dhaka
  • তেহরানস্থ জাতিসংঘ মিশনের তথ্য-কেন্দ্রের প্রধান মারিয়া ডাটসেনকো
    তেহরানস্থ জাতিসংঘ মিশনের তথ্য-কেন্দ্রের প্রধান মারিয়া ডাটসেনকো

তেহরানস্থ জাতিসংঘ মিশনের তথ্য-কেন্দ্রের প্রধান মারিয়া ডাটসেনকো মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতিকে সংকটাপন্ন বলে অভিহিত করেছেন। 

তিনি বলেছেন, মিয়ানমারে সক্রিয় মানবাধিকার কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী এই দেশ থেকে এ পর্যন্ত তিন লাখ ৯১ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মারিয়া আজ (রোববার)তেহরানে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনের পরিস্থিতিকে সংকটের দৃষ্টিতে দেখছে, তবে ইয়েমেন ও মিয়ানমার বিশেষ করে মিয়ানমারের অবস্থাকে সংকটাপন্ন এবং বেশি শোচনীয় বলে মনে করছে। 

তিনি মিয়ানমারের মুসলিম শরণার্থী ও উদ্বাস্তুদের সাহায্য করতে জাতিসংঘের আবেদনের কথা তুলে ধরে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য-সংস্থা এ অঞ্চলে কর্মী ও জরুরি চিকিৎসা-সরঞ্জাম পাঠাচ্ছে। #  

পার্সটুডে/এমএএইচ/১৭