ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i46309-ইরানের_বিরুদ্ধে_আরোপিত_মার্কিন_নিষেধাজ্ঞা_অবৈধ_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ। এর মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘন করা হয়েছে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৭ ০৫:৫২ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ। এর মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘন করা হয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি আরো বলেন, এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ। এতে আন্তর্জাতিক সামগ্রিক প্রচেষ্টাকে গুরুত্বহীন করে তোলা নয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে আমেরিকা নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সবাই তা আতঙ্কের সঙ্গে প্রত্যক্ষ করছে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএর বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি।   

পার্সটুডে/মূসা রেজা/২২