রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় ঐক্যবদ্ধ হোন: আয়াতুল্লাহ আরাকি
https://parstoday.ir/bn/news/world-i46413-রোহিঙ্গা_মুসলমানদের_রক্ষায়_ঐক্যবদ্ধ_হোন_আয়াতুল্লাহ_আরাকি
ইসলামি মাজহাবগুলোর মধ্যে ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা এ পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে আগুনে পুড়িয়েছে। কিন্তু এরপরও মানবাধিকার রক্ষার দাবিদার সংস্থাগুলো নিরব রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৭:২০ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহসেন আরাকি
    আয়াতুল্লাহ মোহসেন আরাকি

ইসলামি মাজহাবগুলোর মধ্যে ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা এ পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে আগুনে পুড়িয়েছে। কিন্তু এরপরও মানবাধিকার রক্ষার দাবিদার সংস্থাগুলো নিরব রয়েছে।

আজ (শনিবার) তিনি আরও বলেছেন, তাদের সংস্থার পক্ষ থেকেও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আয়াতুল্লাহ মোহসেন আরাকি বিশ্বের আলেমদের উদ্দেশে বলেছেন, এখন সবার দায়িত্ব হচ্ছে রোহিঙ্গাদের প্রতি সমর্থন ঘোষণা করে  ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতা ও নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেছেন।

সর্বোচ্চ নেতা স্পষ্ট ভাষায় বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় হচ্ছে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া এবং মিয়ানমারের নির্দয় সরকারের ওপর আর্থ-রাজনৈতিক চাপ দেওয়া।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩