যৌথ সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান ও রাশিয়ার কমান্ডোরা
পাকিস্তান ও রাশিয়ার কমান্ডো সেনারা যৌথ সামরিক মহড়া 'দুরোজাব-২০১৭' শুরু করেছে। দু সপ্তাহের মহড়া রাশিয়ার মিনরালসে ভোদিতে শুরু হয়েছে।
পাক সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। যৌথ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে দু দেশের কমান্ডো বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ মহড়ায় সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান, পণবন্দি মুক্তি করাসহ তল্লাসি এবং ঘেরাও সংক্রান্ত অনুশীলন চালানো হবে। সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে পাকিস্তানের অভিজ্ঞতা মহড়ার মাধ্যমে রুশ বাহিনীর সঙ্গে বিনিময় করা হবে। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনা প্রকাশ করেন যা ছিল কার্যত পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন সরকারের অবস্থান ঘোষণা করা। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির সহায়তায় এগিয়ে আসে রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/২৫