রোহিঙ্গাদের আবাসনসহ নানা মানবিক ও আন্তর্জাতিক সাহায্য জরুরি: জাতিসংঘ
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:৫৮ Asia/Dhaka
-
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপপো গ্র্যান্ডি
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপপো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য প্রচুর মানবিক সাহায্য এবং আন্তর্জাতিক সহায়তা জরুরি।
তিনি বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা অত্যন্ত ব্যাপক মানসিক ও দৈহিক ক্ষতির শিকার হয়েছে। তাদের এইসব ক্ষতি সারানো বা চিকিৎসা করা আগামী কয়েক বছরেও অনেক কঠিন হবে বলে গ্র্যান্ডি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের জন্য উপযুক্ত আবাসিক স্থানের ব্যবস্থা করাটাই এখন তাদের সবচেয়ে জরুরি চাহিদা বলে তিনি মন্তব্য করেছেন।
গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় এই মজলুম জনগোষ্ঠীর হাজার হাজার সদস্য হতাহত হয়েছে এবং তাদের চার লাখেরও বেশি সদস্য শরণার্থী হয়ে পড়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২৫
ট্যাগ