যুদ্ধের নামে কপটতা: কঠোর সমালোচনা করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i47525-যুদ্ধের_নামে_কপটতা_কঠোর_সমালোচনা_করলেন_পুতিন
সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে দ্বিমুখীনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উগ্রবাদীদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থার অবসান ঘটাতে এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বাধাগুলো দূর করতে তিনি যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৭ ১৫:১৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট পুতিন
    বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট পুতিন

সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে দ্বিমুখীনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উগ্রবাদীদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থার অবসান ঘটাতে এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বাধাগুলো দূর করতে তিনি যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের ১৩৭তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন গতকাল (শনিবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, "আমরা বিশ্বাস রাখি যে, দ্বিমুখীতা বাদ দিয়ে এবং গোপন এজেন্ডা ছাড়াই সন্ত্রাসবিরোধী লড়াই প্রয়োজন।" এর পাশাপাশি যেকোনো উগ্রগোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য সত্যিকারের অংশীদার খুবই জরুরি। তিনি আরো বলেন, "কু-মতলবে বিদেশী হস্তক্ষেপের কারণে" মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলকে অস্থিতিশীল করেছে এবং সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, সিরিয়ার পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক সমাজের এখনই চিন্তা শুরু করা উচিত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫