রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমারের সেনাবাহিনী দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i47676-রোহিঙ্গা_সংকটের_জন্য_মিয়ানমারের_সেনাবাহিনী_দায়ী_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর কঠোর দমন-পীড়নের জন্য মিয়ানমারের সামরিক নেতৃত্বকে দায়ী করছে ওয়াশিংটন। তবে এ ইস্যুতে আমেরিকা কোনো বিশেষ পদক্ষেপ নেবে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেন নি।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ১৫:৩০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর কঠোর দমন-পীড়নের জন্য মিয়ানমারের সামরিক নেতৃত্বকে দায়ী করছে ওয়াশিংটন। তবে এ ইস্যুতে আমেরিকা কোনো বিশেষ পদক্ষেপ নেবে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেন নি।  

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এক অনুষ্ঠানে টিলারসন এসব কথা বলেছন। তিনি বলেন, "রোহিঙ্গাদের ওপর যা কিছু ঘটছে তাতে বিশ্ববাসী চুপ করে থাকতে পারে না এবং নীরবে তা দেখবে না।"

টিলারসন বলেন, "রাখাইন এলাকায় যা কিছু ঘটছে তার জন্য আমরা সত্যিকার অর্থেই মিয়ানমারের সামরিক নেতৃত্বকে দায়ী করছি।" রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে ইঙ্গিত করে টিলারসন আরো বলেন, "এসব রিপোর্ট যদি সত্যি হয় তাহলে মিয়ানমারের সামরিক নেতৃত্বকেই দায় নিতে হবে।"

রোহিঙ্গা ইস্যুতে টিলারসন এসব কথা বললেও বাস্তবতা হচ্ছে মার্কিন সরকার উদ্বেগ প্রকাশ করা ছাড়া এ পর্যন্ত কোনো ভূমিকা নেয় নি। সম্প্রতি আমেরিকার ৪৩ জন কংগ্রেসম্যান মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯